রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু

ঘনবসতি এলাকায় বিমানবাহিনীর মহড়া উচিত হয়নি: পিন্টু

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরা মাইলস্টোন স্কুলসহ ঘনবসতি এলাকা। ওই জায়গায় বিমানবাহিনীর মহড়া উচিত হয়নি। মধুপুরের মতো ফাঁকা জায়গায় বিমানবাহিনী মহড়া করতে পারে। বিমানবাহিনীর উচিত পুরাতন বিমানের যন্ত্রপাতি ঠিকমতো মেরামত করা; যাতে করে আর এরকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।

রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের নগর ভাদগ্রাম এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তানভীর আহাম্মেদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছি। আজকে তানভীরের বাড়িতে এসেছি তার পরিবারকে সমবেদনা জানাতে। আমরা বিএনপি সব সময় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে আছি।

এ সময় তানভীরের বাবা রুবেল মিয়া, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এরপর সখীপুর উপজেলার অপর শিক্ষার্থী মেহেরাজ আফরিন হুমাইরার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102