বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা? খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

আজ সন্ধ্যা পর্যন্ত বজ্র-ঝড়ের সম্ভাবনা: সতর্ক বার্তা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আজ সকাল থেকে দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আবহাওয়ার অবস্থার অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উপরের অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, নদীবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে এবং নৌযান চলাচলে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সাধারণ জনগণকেও দিনের বাকি সময় আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102