মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

সার্জারি পুরুষও করে, কটাক্ষের শিকার শুধু নারী: কাজল

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সারজামিন’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন। পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও। ছবির প্রচারে অংশ নিতে গিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানেই তারকাদের চেহারায় প্লাস্টিক সার্জারি, ফিলার বা বোটক্স নিয়ে এক প্রশ্নের জবাবে অকপটে নিজের মত তুলে ধরেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমার মনে হয় এটি পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন এবং এই বিষয়ে আত্মবিশ্বাসী, তিনি নিজের চেহারায় পরিবর্তন আনতেই পারেন। ছুরি কাঁচি চালিয়ে নিজেকে বদলানো কোনো বড় বিষয় নয়। আমি এটা খুব সাধারণভাবেই দেখি।’

Kajal.1

এ সময় শুধু নারীরাই নয়, অনেক পুরুষও চেহারার পরিবর্তনে অস্ত্রোপচার বা প্রসাধন প্রক্রিয়ার আশ্রয় নেন বলে মন্তব্য করেন কাজল। কিন্তু সমাজে শুধু নারীদের নিয়েই বেশি কটাক্ষ করা হয়- এ বিষয়টি নিয়ে আক্ষেপ করেন তিনি।

তার ভাষায়, ‘পুরুষরাও নিজের চেহারা বদলাতে সার্জারির আশ্রয় নেন। কিন্তু তা নিয়ে সমাজে আলোচনা হয় না, কটাক্ষও করা হয় না। অথচ নারীরা এমন কিছু করলেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এটা একেবারেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত।’

Kajal.2

চেহারার সৌন্দর্য ধরে রাখার চেষ্টাকে স্বাভাবিক মনে করলেও, বয়স নিয়ে কাজলের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তবভিত্তিক ও ইতিবাচক।

বার্ধক্য নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই। এবং, এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনো ভয়ানক বিষয় নয়।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102