মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার শার্লট শহরের পশ্চিমাংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছয়জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আই-৪৮৫ মহাসড়কের এক্সিট ৯–এর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।আহত একজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখনো পর্যন্ত কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।ঘটনার পরপরই মহাসড়কের আই-৪৮৫ আউটার রিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102