বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নিখুঁত তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া তহবিল ও পরিধি বাড়ানোর আহ্বান: পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে বিজিএমইএ এর বৈঠক নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গত দুই দশকে শিক্ষার মান, অবকাঠামো, প্রযুক্তি ও গবেষণার প্রতিটি ক্ষেত্রে ব্যতিক্রমী উন্নয়ন ঘটিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। পাঁচটি অনুষদের অধীনে পরিচালিত ৩৮টি প্রোগ্রামে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার পাশাপাশি গবেষণা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও শিক্ষার্থীরা সক্রিয়।

সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা বলেন, “গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে আমরা শুরু থেকেই নানামুখী উদ্যোগ নিচ্ছি। শিক্ষকদের প্রশিক্ষণ, সময় ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন, গবেষণা প্রকাশনা এবং যৌথ গবেষণায় আমাদের উপস্থিতি বাড়ছে।”

গবেষণায় গুরুত্ব দেওয়ার এ ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫–এ উত্তরা ইউনিভার্সিটি স্থান করে নিয়েছে বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায়। এবারের র‍্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ২৫৭তম, যা গত বছরের তুলনায় ১৯ ধাপ অগ্রগতি।

কর্মসংস্থানে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেমিনার, সফট স্কিল ও পাবলিক স্পিকিং প্রশিক্ষণ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে ইন্টার্নশিপ ও চাকরির বাস্তব সুযোগ।

উপাচার্য বলেন, “আমরা শুধু একাডেমিক নয়, বাস্তবভিত্তিক দক্ষতা তৈরিতে বিশ্বাসী। এজন্য নিয়মিত আয়োজন করছি এইচআর সামিট, যেখানে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।”

দুটি দশকের যাত্রায় উত্তরা ইউনিভার্সিটি আজ শুধু উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি উদ্ভাবনী, গবেষণামুখী ও ভবিষ্যতমুখী কেন্দ্র হয়ে উঠেছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102