মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

মাইকেল জ্যাকসনের বায়োপিক: মুক্তি আসন্ন

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনের গল্প। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তীর বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

জানা গেছে, অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এবং জন লোগান রচিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তার আপন ভাইপো, জাফর জ্যাকসন। প্রয়াত কাকার জীবনের প্রতিটি বাঁক, তার উত্থান-পতনের গল্প এবং সঙ্গীতের প্রতি তার অদম্য ভালোবাসা নিঁখুতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন জাফর। ছবিটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং। শুরু থেকে তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের নানা ঝড় এবং কীভাবে তিনি সারা বিশ্বে ‘পপ কিং’ হিসেবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন। সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই বায়োপিকে।

প্রথমে অক্টোবরে মুক্তির কথা থাকলেও নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়েছেন, যা দর্শকদের মধ্যে আরও কৌতূহল বাড়িয়েছে। ছবিটির শুটিং ২০২৪ সালে শেষ হলেও পরে কিছু অংশের পরিবর্তন এবং নতুন করে কাজ শুরু হয়। একসময় দুটি পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি একক ছবি হিসেবেই মুক্তি পাবে ‘মাইকেল’। এই ছবিটি জ্যাকসনের ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখানে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102