বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

ফাতেমার শোকাহত পরিবারে বিএনপির শীর্ষ নেতাদের সমবেদনা

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী ফাতেমা আকতার-এর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শনিবার (২৬শে জুলাই) শহীদ ফাতেমার বাসায় উপস্থিত হয়ে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান-এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি দল শহীদ ফাতেমার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সমবেদনার বার্তা পৌঁছে দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102