সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

৩ দিনের সফরে খুলনায় প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
তিন দিনের সফরে খুলনা গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।শুক্রবার (২৫ জুলাই) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।সফরসূচি থেকে জানা যায়, সিইসি আজ শুক্রবার (২৫ জুলাই) বিমানযোগে যশোর যাবেন।

সেখানকার সার্কটি হাউজে রাত যাপন করে পরের দিন সড়ক পথে যাবেন খুলনায়। এদিন বেলা ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সভা করবেন।পরে বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বিজির সেক্টর কমান্ডার, আনসারের উপ-মহাপরিচালক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, র‌্যাবের অধিনায়ক, সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।সভার পর সিইসি রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন। ২৭ জুলাই সড়ক পথে যশোর হয়ে ঢাকায় ফিরবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102