বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
‘প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে’— বাংলা ভাষার ওপর চলমান ‘সন্ত্রাস’ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে করেই হোক, মাতৃভাষাকে রক্ষা করতেই হবে।’

কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এ কথা বলেন মমতা। এ সময় ভাষা, সংস্কৃতি ও বাংলা চলচ্চিত্রের অবমাননার বিরুদ্ধে সরব হন তিনি।

বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে মমতা বলেন, ‘সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। সংখ্যার বিচারে এটি বিশ্বের পঞ্চম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা। অথচ সেই ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে লড়তে হচ্ছে।

বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘিরে বঞ্চনার রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ‘বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। এখান থেকেই জাতীয় সংগীত রচিত হয়েছে। বাংলা নবজাগরণের পথ দেখিয়েছে। এই বাংলার উন্নয়ন দেখে অনেকে আজ ভয় পাচ্ছেন। তাই বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে।
অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ও গানের শিল্পীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘সব ভাষার প্রতি শ্রদ্ধা থাক, কিন্তু বাংলায় যারা গান করেন, সিনেমা করেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দিন। বাংলা ভাষাকে ছোট করবেন না।’শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাংলায় কথা বলার জন্য যদি বাংলার মানুষকে বাইরে গিয়ে গ্রেপ্তার হতে হয়, তাহলে এই লড়াই দিল্লিতে গড়াবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102