বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, গেল ৩ প্রাণ, আহত ১০

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন প্রাণ হারান। একই ঘটনায় অন্তত ১০ আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এমন ঘটনা ঘটে।।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও উভয় বাসের ৮/১০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মহাসড়কে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাস দুইটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102