মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারি স্কুল বাদে বৃত্তি পরীক্ষা: চরম বৈষম্য ও ষড়যন্ত্র!

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ফাইল ছবি | উত্তরা নিউজ

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘বড় ধরনের ষড়যন্ত্র’ ও ‘চরম বৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছেন খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতারা বলেন, দেশের প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটিরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, যারা প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ এই বিশাল অংশের কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রেখে হতাশ করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান ইসকান্দর আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মো. রেজাউল হক। তিনি বলেন, “এ সিদ্ধান্ত যুক্তিহীন, বৈষম্যমূলক ও শিশুদের সঙ্গে প্রতারণার শামিল।”

নেতৃবৃন্দ অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান কায়েস, লায়ন তাজুল ইসলাম নজরুল, আবুল কালাম আজাদ, ডা. মো. হাসান আলী, মো. হাসানুজ্জামান খসরু, মো. ইশরাফিল হোসেন ও আলহাজ্ব আব্দুল মতিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102