মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সমাবেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে ড. আবরার বলেন, “বর্তমান বাস্তবতা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রেখে ২৪ তারিখের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান নিশ্চিত করেন, সকালে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষার রুটিন পুনর্বিন্যাস, পরিবহন নিরাপত্তা, প্রশ্নফাঁস প্রতিরোধ, টিউশন ফি পুনর্নির্ধারণ, মানসিক সহায়তা ইউনিট স্থাপন এবং শিক্ষক নির্যাতনের বিচার নিশ্চিত করা।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “মাইলস্টোন শিক্ষার্থীদের দাবিসমূহ গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং প্রত্যেকটিকেই যৌক্তিক ও বাস্তবসম্মত মনে করছে সরকার।”

সরকারি এই অবস্থান শিক্ষার্থীদের মধ্যে আশাবাদের সঞ্চার করেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর শিক্ষাক্ষেত্রে এমন স্পষ্ট ও দায়িত্বশীল প্রতিক্রিয়া আশাজাগানিয়া।

পরীক্ষা স্থগিত সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই জানাবে বলে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102