মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস পবিত্র কোরআনে বদরযুদ্ধ প্রসঙ্গ বদর প্রান্তরে নববী দোয়া ও আল্লাহর সাহায্য

বিমান বিধ্বস্তের পর এবার শেওড়াপাড়ায় ভবনে আগুন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর শেওড়াপাড়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ার ফাইটার শিহাব সরকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর পর থেকে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে, তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102