শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

কঠোর নিরাপত্তায় মাইলস্টোন ছাড়লেন আইন উপদেষ্টা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

টানা আড়াই ঘন্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর কঠোর নিরাপত্তায় মাইলস্টোন ক্যাম্পাস ছাড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল ইসলাম। আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে তিনটায় প্রটোকল নিয়ে গাড়িতে ওঠেন তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে এগারটার পর দিয়াবাড়িতে ফাইটার বিমান দূর্ঘটনার ওই স্থলটি পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
এ সময় নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

এ ঘটনায় ক্যাম্পাসের ভেতরে নিরাপদে অবস্থান নেন আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের স্লোগান বাঁধা দিতে গেলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ শিক্ষার্থীসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ৩টা ৩০ মিনিটে পুলিশ প্রটোকলে গাড়িতে ওঠেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শিক্ষার্থীরা জানায়, সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবি-দাওয়ার মাঝে নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেপেলেরা ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার মো. মহিদুল ইসলামসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102