মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস পবিত্র কোরআনে বদরযুদ্ধ প্রসঙ্গ বদর প্রান্তরে নববী দোয়া ও আল্লাহর সাহায্য

উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভের পর প্রধান উপদেষ্টার বিবৃতি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবিতে বিক্ষোভের পর শিক্ষার্থীদের দাবির পক্ষে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা এ বিবৃতি প্রদান করেন। উত্তরা নিউজের পাঠকদের জন্য বিবৃতিটি হুবুহু তুলে ধরা হল-

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।’
জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102