শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে নেমে আসে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। আশপাশের বাসিন্দা ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উত্তরা ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এদিকে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ ঘটনাস্থলেই শহীদ হন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কুর্মিটোলা ঘাঁটিতে ফিউনারেল প্যারেডের মাধ্যমে বিদায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102