রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন সম্পন্ন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যা ছিল এক আবেগঘন বিদায় মুহূর্ত।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।

জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা এবং নানা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।

এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখান থেকে নেওয়া হয় নগরীর উপশহর এলাকার তার পারিবারিক ভাড়া বাসায়। কিছু সময় পরিবারের কাছে রাখা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজার জন্য স্টেডিয়ামে নেওয়া হয়।

তৌকির ইসলামের অকাল মৃত্যুতে রাজশাহীর সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। বিদায়ী মুহূর্তে চোখের পানি ফেলেছেন তাঁর সহপাঠী, প্রতিবেশী ও সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102