বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নিখুঁত তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া তহবিল ও পরিধি বাড়ানোর আহ্বান: পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে বিজিএমইএ এর বৈঠক নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চলছে

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার অভিযান। দুপুর ২টা ৪৮ মিনিটে বিমানবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার মাইলস্টোন মাঠের খালি জায়গায় অবতরণ করে। এ সময় স্ট্রেচারে করে একজনকে হেলিকপ্টারে উঠিয়ে দিতে দেখা গেছে।

সর্বশেষ ৩:২০ মিনিটে অপর একটি হেলিকপ্টার দিয়ে ঘটনাস্থল থেকে আরো একজনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃতদের নাম-পরিচয় নিশ্চত হওয়া যায়নি।

এর আগে দুপুর আনুমানিক ১:১৬ মিনিটে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর পেছনের মাইলস্টোন ক্যাম্পাসের উত্তরপাশের ক্যান্টিনের ওপর আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় ছাত্রছাত্রীসহ একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।

উদ্ধার তৎপরতা ঘিরে ওই এলাকায় বিপুল সংখ্যক উৎসুক জনতার অবস্থান লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102