বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

সন্ধ্যায় ঢাকাসহ সাত জেলার ঝড়বৃষ্টির সম্ভাবনা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আজ সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাতটি জেলায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড়বৃষ্টির সম্ভাবনাপূর্ণ এলাকাগুলো হলো—ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম। এসব অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রবল হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিক জনজীবন ও নৌযাত্রায় প্রভাব ফেলতে পারে।

পরিস্থিতি বিবেচনায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদরা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বিশেষ করে নদী পথ ব্যবহারকারীদের ঝুঁকিপূর্ণ আবহাওয়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102