রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

ফিটনেসবিহীন বাস সরাতে সরকার দিবে বিশেষ ঋণ: উপদেষ্টা ফাওজুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের পথে ফিটনেসবিহীন বাস সরিয়ে নিতে চালু হচ্ছে বিশেষ ঋণ ও অনুদান সুবিধা, পাশাপাশি চালু হলো ‘র‍্যাপিড পাস’ কার্ড। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রোববার সকালে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‍্যাপিড পাস’ কার্ড কার্যক্রম উদ্বোধনকালে জানিয়েছেন, “ফিটনেসবিহীন গণপরিবহন সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের জন্য বিশেষ রেয়াতি সুদে ঋণ ও অর্থ অনুদানের ব্যবস্থা করা হবে।”

ফাওজুল কবির খান আরও যোগ করে বলেন, “দ্রুতই সব ধরনের গণপরিবহনে ‘র‍্যাপিড পাস’ কার্ড চালু করা হবে। একই অনুষ্ঠানে গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচলকারী বিআরটিসির ১০টি বাসে ‘র‍্যাপিড পাস’ চালুর উদ্বোধনও করা হয়। উদ্বোধনী দিনে ৫টি বাস প্রদর্শন করে বিআরটিসি।”

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবা উন্নত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন অপসারণে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102