বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির

গোপালগঞ্জে আরও ১২ঘন্টা কারফিউ বহাল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জে জারি করা কারফিউ শনিবার রাত ৮টা থেকে পুনরায় কার্যকর থাকবে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রথমে ১৪৪ ধারা এবং পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় কয়েক দফায় কারফিউর সময়সীমা পরিবর্তন ও শিথিল করা হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে নতুন করে সিদ্ধান্ত নিয়ে শনিবার রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত আবারও কারফিউ বহালের ঘোষণা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102