শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

গাজায় যুদ্ধের বলি নিষ্পাপ নবজাতকরা

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দখলদার ইহুদীবাদী ইসরায়েল গাজায় যে নৃশংস গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে তার অন্যতম প্রধান শিকার হচ্ছে সেখানকার নবজাতক শিশুরাও।

গাজার নবজাতক শিশুরা বিভিন্ন দিক থেকে কিভাবে ইজরাইলের নৃশংস হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কিছুটা বিবরণ দিয়েছে গাজা নাউ বা ‘এখনকার গাজা’ নামের একটি চ্যানেল।

এই চ্যানেলের এক রিপোর্টে বলা হয়েছে, এবছরের প্রথম ছয় মাসে গাজায় জন্ম নিয়েছে ১৭ হাজার শিশু। তবে এদের  মধ্যে ২ হাজার ৬০০ জন গর্ভপাতের শিকার হয়েছে, আর ২২০ জন ভ্রুণ থাকা অবস্থায় তথা জন্মের আগেই মারা গেছে।

একই রিপোর্টে বলা হয়েছে জন্ম নেয়ার পরে ৬৭ জন নবজাতক জন্মগত নানা সমস্যার শিকার হয়েছে। ২৫৩৫ জন নবজাতক স্বাস্থ্যগত ও শারীরিক সমস্যার কারণে ইনকিউবেটরে শয্যাশায়ী রয়েছে। ১৬০০ নবজাতক মাঝারি ধরনের ওজনের চেয়েও কম ওজনের অধিকারী হয়েছে। এছাড়াও ১৪৬০ নবজাতক স্বাভাবিক বা নির্ধারিত সময়ের আগেই  নানা ধরনের অপূর্ণতা বা ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে।

এ প্রসঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও সাহায্য বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরাওয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আদনান আবু হাসনা বলেছেন, গাজায় অভূতপূর্ব জেনেটিক বা বংশগতিগত পরিবর্তন নিয়ে জন্ম নিচ্ছে অপরিপূর্ণ শিশুরা। তিনি আরো বলেছেন গাজায় ৭০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে! এছাড়াও গাজার জনসংখ্যার ৯০% এরও বেশি অপুষ্টির শিকার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102