রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

জাতীয় সমাবেশ সামনে রেখে উত্তরায় জামায়াতের মিছিল

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

আগামীকাল (১৯ জুলাই) বিকাল ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন পলওয়েল কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

মিছিলটির সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা আমির ও ঢাকা মহানগরী মজলিসে শূরার সদস্য মাহফুজুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। তিনি মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জাতীয় সমাবেশে জনগণকে অংশগ্রহণ করতে হবে। জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠা হোক ইসলামের বাংলাদেশ। এই দেশ কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জন্য নয়।”

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সুলতান আহমেদ, কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102