শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথ উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইরানের অধিনায়ক বললেন, আয়োজকরা চায় আমরা বাদ পড়ি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ঘটনায় দুই মামলা, দুলাভাই বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২ সময় চাহিয়া লজ্জা দিবেন না : স্পিকার হাফিজ উদ্দিন ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিটি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গোপালগঞ্জে গতকাল বুধবার সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি নাসিমুল গণিকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে আরও দুই জন অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য হবেন।

পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ন্যায়বিচার ও জন শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো বেআইনি কাজ, সহিংসতা এবং মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জে সহিংসতা
ছবির ক্যাপশান,বুধবার ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, পরে ১৪৪ ধারা ও কারিফউ জারি করা হয়

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102