সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত কমিটি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

এ কমিটিকে গোপালগঞ্জের ঘটনাবলীর ব্যাপারে সাবলীল ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আগামী দু-সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড, সহিংসতা ও প্রাণহানির জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনার কথা পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করা হয়।

এদিকে, গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ হবে, সে তথ্য ছিল না।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি, সে বিষয়টি আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102