সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্প অনুভূত

ইরানি নারীদের ইতিহাস গড়া জয়, নেগিন ফিবার হাইলাইটে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এশিয়া কাপ ডিভিশন বি-এর দ্বিতীয় ম্যাচে ইরানের মহিলা বাস্কেটবল দল মঙ্গোলিয়াকে হারিয়েছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরানের মহিলা বাস্কেটবল দল আজ (মঙ্গলবার) মঙ্গোলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে ৮৯-৫৫ গোলে জয়লাভ করে। ৩৪ পয়েন্ট ব্যবধানের এই জয়ের মাধ্যমে ইরান গ্রুপ বি-তে শীর্ষস্থান ধরে রেখেছে।

গ্রুপ বি-তে ইরানের সাথে রয়েছে কুক আইল্যান্ড, মঙ্গোলিয়া ও থাইল্যান্ড। ইরানের দল তাদের প্রথম ম্যাচে কুক আইল্যান্ডকে ৮২-৩২ গোলে হারিয়েছিল। আগামীকাল ইরান থাইল্যান্ডের মুখোমুখি হবে।

ফিবা ইরান দলের তারকাকে প্রশংসা করলো

ইসনা’র প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফিবা) ইরানের তারকা খেলোয়াড় নেগিন রাসুলিপুরের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছে। ফিবা লিখেছে, “এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি খেলা নয় রাসুলিপুরের জন্য; এটি তার আত্মিক যাত্রার অংশ। তিনি এই নিয়ে তৃতীয়বার ইরানের প্রতিনিধিত্ব করছেন এবং ডিভিশন এ-তে উন্নীত হওয়ার ভার তার কাঁধেই।”

কুক দ্বীপপুঞ্জের বিপক্ষে এক ম্যাচে রসুলিপুর ২০ পয়েন্ট ও ৮টি রিবাউন্ড করেন—যা তার গভীর প্রতিজ্ঞা ও মোটিভেশনের পরিচয় বহন করে। ২০২৩ সালে গড়ে ১৩ পয়েন্ট, ৪.৫ অ্যাসিস্ট, ৩.৭ রিবাউন্ড ও ১.৭ স্টিল করে তিনি ইরানের শীর্ষ স্কোরার ছিলেন এবং জানেন যে সাফল্য দলগত ঐক্যের উপর নির্ভরশীল।

নেগিন রাসুলিপুর ফিবাকে বলেন, “আমাদের লক্ষ্য ডিভিশন এ-তে উন্নীত হওয়া। আমি ২০২১ সাল থেকে ডিভিশন বি-তে খেলছি এবং ডিভিশন এ-এর দলগুলোর মুখোমুখি হতে চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102