শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আজ সন্ধায় লংকানদের মুখোমুখি হবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়। তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নিবে বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।

বাংলাদেশ ব্যাটার শামীম হোসেন বলেন, ‘দ্বিতীয় ম্যাচে জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঐ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের সিরিজ জয়ের ভাল সুযোগ আছে। আশা করি, ভাল খেলতে পারলে এই ম্যাচেও জয় সম্ভব।’ শ্রীলংকার বিপক্ষে কখনও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এর আগে পাঁচটি দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে দু’দল। ২০১৭ সালে শ্রীলংকায় দুই ম্যাচের সিরিজ ড্র, এখন অবধি টাইগারদের সেরা ফলাফল। সব মিলিয়ে ১৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে টাইগারদের জয় ৭টিতে এবং হার ১২টিতে।

আজকের ম্যাচ দিয়ে শ্রীলংকার বিপক্ষে দীর্ঘ সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। সফরের শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে টাইগার শিবিরে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ৭৮ রানে চতুর্থ উইকেট পতনের পর শামীম হোসেনকে নিয়ে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন লিটন। ২৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শামীম। শামীম জানান, সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের জন্য দ্বিতীয় ম্যাচের মতই ব্যাটিং করার লক্ষ্য। জয়ী একাদশ নিয়েই সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

বাংলাদেশ দল-

লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।

শ্রীলংকা দল-

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দিনুথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসি, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, এহসান মালিঙ্গা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102