সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্প অনুভূত

মাত্র ৩০০ টাকায় দেখুন বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি মাসে শ্রীলঙ্কা থেকে ফিরেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ঢাকা। সেই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের তুলনায় এবার বাড়তি অর্থ খরচ করতে হবে দর্শকদের।

বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি লড়াই দেখতে হলে একজন দর্শককে সর্বনিম্ন খরচ করতে হবে ৩০০ টাকা। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে। এক্ষেত্রে গুনতে হবে ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশের মাটিতে হওয়া আগের সিরিজগুলোর তুলনায় এবার খেলা দেখার জন্য বেশি টাকা খরচ করতে দর্শকদের। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় খেলা দেখতে পেরেছিলেন দর্শকরা। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২০শে জুলাই শুরু হবে প্রথম ম্যাচ। এরপর ২২ ও ২৪ শে জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।

 

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য-

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102