সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়া নজর যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন – ভূমিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সদস্যগণের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ। ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই-১০ জুলাই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৪৯ শতাংশ।

সপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বিচ হ্যাচারি লিীমটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ২১ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১২ কোটি ৬২ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের ১২ কোটি ১০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমেটেডের ১২ কোটি ১০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি টাকা, অগ্নি সিস্টেম লিমিটেড ৯ কোটি ৩৫ লাখ টাকা, সিটি ব্যাংক লিমিটেডের ৯ কোটি ১৩ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ১০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102