বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ ভূঞাপুরে ধান ক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণী উদ্ধার কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরানি স্পিকারের দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হতাহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী আহতের সংখ্যা ৩,৫২০—যা থেকে অনুমান করা যায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে।

আইআরআইবি-১ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কালিবাফ জানান, ইরান স্থল ও আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং ইসরায়েলের প্রধান সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামো অকার্যকর হয়ে পড়ে। তার ভাষায়, “ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল ৯০%–এরও বেশি।”

তিনি আরও বলেন, ইরান শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন পশ্চিমা জোটের বিরুদ্ধেও এই যুদ্ধ করেছে। আলোচনার সময় ইরানে মার্কিন হামলাকে ‘দ্বিমুখী নীতি’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

কালিবাফ জানান, এই প্রতিরোধ শুধু সামরিক নয়, ধর্মীয় ঐকমত্যের প্রতিফলন। শিয়া ও সুন্নি উভয় পক্ষে একাত্মতা ছিল, যা তিনি ঐতিহাসিক তামবাকু আন্দোলনের পুনর্জাগরণ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102