রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

স্থবির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালিবাগ-কুতুবখালী অংশের নির্মাণ কাজ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা ও ঋণ পরিশোধ সংক্রান্ত দ্বন্দ্বের কারণে অর্থছাড় স্থগিত রেখেছে চীনের এক্সিম ব্যাংক। ফলে প্রকল্প বাস্তবায়নে মারাত্মক ধীরগতি দেখা দিয়েছে।

এ প্রকল্পটি দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়ক। বিমানবন্দর-কারওয়ান বাজার অংশ চালু হলেও মালিবাগ-কুতুবখালী অংশে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নগরবাসীর প্রত্যাশা হতাশায় পরিণত হচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে সীমিত আকারে কারওয়ান বাজার-মালিবাগ অংশে কিছু কাজ চালালেও কুতুবখালী অংশে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার জানিয়েছেন, মালিকানা পুনর্গঠন ও পরিচালনা পর্ষদে পরিবর্তনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যেই কাজ পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রায় ৮ হাজার ৯৪০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর উত্তর-দক্ষিণ করিডোরে যানজট নিরসন ও দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102