এনসিপি আহ্বায়ক বলেন, একটি নতুন বাংলাদেশের জন্য,বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈসম্যহীন গণতান্ত্রিক, চাঁদাবাজ , সন্ত্রাস ও দুনীর্তি মুক্তের জন্যই কিন্তু আমাদের এই লড়াই। আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা সেই বার্তা দিতে এসেছি। আমরা রাজপথে আছি।
জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাগুরার ভায়নামোড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’র পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে মাগুরা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এনসিপির নেতা-কর্মীরা।
এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা মাগুরায় এসেছি এবং প্রতিটি জেলায় যাচ্ছি একটি বার্তা নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ বাংলাদেশ বিনির্মাণের লড়াই শুরু হয়েছে। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে যে সংকটগুলো রয়েছে, আমরা একটি নতুন সংবিধানের জন্য কাজ করতে পারছি না, দেশের মৌলিক সংস্কার জুলাই সনদ নিয়ে এখনও তালবাহানা চলছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হোন।
নাহিদ ইসলাম বলেন, আপনার এলাকার উন্নয়ন, চলমান চাঁদাবাজ দখলদারীত্বের বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে। মাগুরায় গণঅভূত্থানে ১০ জনের মতো শহীদ হয়েছে। আপনাদের সেই সন্তানদের রক্তের যে মর্যাদা আমাদের সকলকে মিলে দিতে হবে।
এনসিপি আহ্বায়ক বলেন, একটি নতুন বাংলাদেশের জন্য,বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈসম্যহীন গণতান্ত্রিক, চাঁদাবাজ , সন্ত্রাস ও দুনীর্তি মুক্তের জন্যই কিন্তু আমাদের এই লড়াই। আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা সেই বার্তা দিতে এসেছি। আমরা রাজপথে আছি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ ও সাদিয়া ফারজানা নীলা সহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। পথসভা শেষে এনসিপির নেতারা নড়াইলের উদ্দেশে রওনা হন।