মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই গত বছরের তুলনায় কমেছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। জিপিএ-৫ পেয়েছেন মোট ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী।

পাসের হার ও ফলাফলের মান কিছুটা কমলেও মেয়েদের অর্জন ছিল চোখে পড়ার মতো। এবার পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ছাত্রী ছিল ৭,৭৯,৭৫৭ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫,৫১,০৭৭ জন। মেয়েদের গড় পাসের হার দাঁড়িয়েছে ৭০.৬৭ শতাংশ।

অন্যদিকে, ছেলেদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬,৯৯,৫৫৩ জন, পাস করেছে ৪,৫৫,৪৭৭ জন। ছেলেদের গড় পাসের হার ৬৫.১১ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ব্যবধান ৩.৭৯ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে প্রায় ৮,২০০ জন বেশি শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হারে মেয়েদের আধিপত্য স্পষ্ট, যা দেশের নারী শিক্ষার ইতিবাচক অগ্রগতিকে তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102