রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

মিরসরাইয়ে ঝরনায় বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝিরিপথে (ট্রেইলে) বেড়াতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলের ঝরনা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাওলানা আবদুর রশীদের ছেলে আমিনুল্লাহ মো. গালিব (২১), চাঁদপুর জেলার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. ইব্রাহীম কবির হৃদয় (২১)। তারা দুজনই ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী।

তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন রায়হান (১৮), সায়েম (২২), মিরাজ (১৭)। বুধবার দুপুর ৩টায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় আহত মোহাম্মদ সায়েম বলেন, ‘গত মঙ্গলবার বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনা পাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আমিনুল ইসলাম ও ইব্রাহিম হৃদয় হারিয়ে যান। আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করেন।’

আহত জোরারগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যাই। ঝরনা দেখে ফেরার সময় একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুইজন নীচে নামলে কূপের মধ্যে পড়ে যায়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ কূপ থেকে উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাহাড়ি পথ হওয়ায় তাদের মরদেহ বিকেল ৫টা পর্যন্ত ঝরনা এলাকা থেকে নিয়ে আসার কাজ চলছিল বলে জানিয়েছেন তিনি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাজু সিংহ বলেন, আহত রায়হান, সায়েম ও মিরাজকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন। রায়হান ও মিরাজ চিকিৎসা নিয়ে চলে গেছে। পরিবারের সদস্যরা আসলে সায়েমকেও রিলিজ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102