সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে পরিবেশ উপদেষ্টার কড়া বার্তা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সুন্দরবনকে সকল ধরনের অপরাধ ও হুমকি থেকে মুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র‌্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ এবং স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের পরিবেশ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। একক প্রচেষ্টায় নয়, একযোগে কাজ করলেই এই প্রাকৃতিক বিস্ময়কে রক্ষা করা সম্ভব।”

সভায় তিনি সুন্দরবন রক্ষায় বর্তমান চ্যালেঞ্জগুলোর মধ্যে বনদস্যুতা, হরিণ শিকার, আগুন লাগা, প্লাস্টিক দূষণ, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ যান চলাচল ও প্রবেশের বিষয়গুলো তুলে ধরেন এবং এসবের সমাধানে একটি সমন্বিত জাতীয় পরিকল্পনার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও জানান, সুন্দরবনের সুরক্ষায় বর্তমানে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম ও বিশেষ পেট্রোল ইউনিট কাজ করছে। পাশাপাশি ইকো-ট্যুরিজম গাইডলাইন ও সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার, র‌্যাব, কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102