মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ডানার নিচে যারা ছিল, তারাই এখন ডানা ভেঙে দিচ্ছে : শরিফুজ্জামান শরীফ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ জুলাই, ২০২৫
জাতীয় দলের সাবেক ফুটবলার শরিফুজ্জামান শরীফ বলেছেন, বিএনপির পাখার নিচে গত কয়েক বছর যারা বড় হয়েছে, উত্তাপ নিয়েছে, তাদের একটা বিরাট অংশ এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক সুবিধার কারণে বিএনপির ডানাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কোনো না কোনোভাবে বিএনপিকে কোণঠাসা করে তারা তাদের পলিটিক্যাল যে পারপাস আছে, সেটিকে বাস্তবায়ন করতে চায়। গতকাল রবিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এটা অনেকটা সম্ভব।

 সাবেক এ ফুটবলার বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ যা খুশি তাই করছে। বিএনপির কোনো নির্দেশ, সিদ্ধান্ত মানছে না। এটাকে অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ বিএনপির যতটুকু ক্ষতি করেছে এই নেতাকর্মীরা তার থেকে বেশি ক্ষতি করছে।কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই অপরাধীদের দমন করার ক্ষেত্রে যে ধরনের একশন নেওয়া দরকার, কেন যেন প্রশাসন সেই জায়গাটায় একেবারে হাত গুটিয়ে থাকছে। আমি ধারণা করি, এর ভেতর থেকে একটা অংশ চাইছে বিএনপির এই যে বেপরোয়া কর্মীরা তারা তাদের অপরাধের মাত্রাটা আরো যত বিস্তৃত করবে আরো যত হিংস্র হয়ে উঠবে ততই বিএনপিকে কোণঠাসা করা যাবে।

তিনি বলেন, এই ভাবনাটা তাদের যারা গত দেড় দশকে বিএনপির পাখার নিচে উত্তাপ নিয়ে নানা রকমের ঝড়ঝাপটা থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে। তারাই এখন বিএনপির রাজনীতি, বিএনপি দলের সবথেকে বড় শত্রু হিসেবে আমার চোখের সামনে ভেসে উঠছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102