ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
সোমবার, ৭ জুলাই, ২০২৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৭ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে ওয়াসিম (২৮)।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যায়। এ ঘটনায় আহত অপর দুইজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..