রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

আজ থেকে বিভিন্ন দেশে শুল্ক চিঠি পাঠানো শুরু হবে : ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ জুলাই, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রথম দফার শুল্ক চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। তার বেঁধে দেওয়া সময়সীমার আগে এসব দেশের সঙ্গে চুক্তি না হলে আগের মতো উচ্চ শুল্ক পুনরায় কার্যকর হবে।

রবিবার ট্রাম্প বলেন, তিনি প্রথম দফায় ১৫টি চিঠি পাঠাবেন যাতে জানানো হবে, যদি সংশ্লিষ্ট দেশগুলো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে আমদানি পণ্যের ওপর তার পূর্বঘোষিত উচ্চ শুল্ক পুনরায় কার্যকর হবে।তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই শুল্ক ব্যবস্থা ১ আগস্টের আগে কার্যকর হবে না—যা চুক্তির জন্য কিছুটা অতিরিক্ত সময় দিচ্ছে।তিনি বলেন, শুল্কের এই সিদ্ধান্ত অবিলম্বে বুমেরাং হয়ে ফিরে আসবে না।ট্রাম্প তা ট্রুথ স্যোশালে এক পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, সোমবার (জুলাই ৭) দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে বিভিন্ন দেশের কাছে ‘শুল্ক চিঠি’ অথবা চুক্তিপত্র পাঠানো শুরু হবে।’পরবর্তী একটি পোস্টে তিনি হুমকি দিয়ে বলেন, যারা উদীয়মান ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি তাদের ‘অ্যান্টি-আমেরিকান’ মনোভাবের জন্য দায়ী করেন, কারণ তারা রবিবারের এক সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102