বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

শুল্ক-কর এখন অনলাইনে, চালু হলো ‘ই-চালান’

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নতুন অর্থবছরের শুরু থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টরা এখন থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক ও কর জমা দিতে পারবেন। শনিবার (৫ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর ও অর্থ বিভাগের উদ্যোগে এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবাস++ চালান সিস্টেম সফলভাবে সংযুক্ত করা হয়েছে। ফলে ঘরে বসেই যে কেউ ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।

নতুন ব্যবস্থায় অনলাইনে জমা দেওয়া শুল্ক-কর তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দ্রুত পণ্য খালাসসহ রাজস্ব আহরণে স্বচ্ছতা ও গতি নিশ্চিত হচ্ছে। এর ফলে সরকারের নগদ অর্থ ব্যবস্থাপনাও হবে আরও কার্যকর ও সুশৃঙ্খল।

চট্টগ্রাম কাস্টম হাউসে পরীক্ষামূলকভাবে চালুর পর ৩ জুলাই প্রথম দিনে ৭৫টি বিলের বিপরীতে ১৩ কোটির বেশি শুল্ক-কর সরাসরি কোষাগারে জমা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউসে এ পদ্ধতি চালু হবে।

এনবিআরের ভাষ্যমতে, ৬১ ব্যাংকের ১১,৭০০ শাখার মাধ্যমে অ্যাকাউন্ট ডেবিট বা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমেও কর পরিশোধ সম্ভব হবে। এর আগে কমলাপুর ও পানগাঁও কাস্টম হাউসে পাইলট প্রকল্প চালু হয়েছিল।

এ উদ্যোগ সরকারের রাজস্ব আদায় ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছে এনবিআর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102