রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইন্তেকাল করলেন সাবেক সিইসি শামসুল হুদা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, “সকাল ৯ টায় বাসা থেকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো। ”

প্রশাসক হিসেবে দীর্ঘ কর্মজীবনের অধিকারী এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অন্তর্ভুক্ত হন।

তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।  এরপর ২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার নেতৃত্বেই ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃত পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102