বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

“মৌলিক সংস্কার ব্যতীত নির্বাচন অর্থহীন”: জামায়াত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চলছে। তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই। যারা এসব ঘটনায় জড়িত, তাদের নিজ নিজ দলের নেতাদের উচিত কর্মীদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া।”

জামায়াত আমির আরও যোগ করে বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন আয়োজনের আগে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিতে পারে।”

“পাটগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এই ধরনের পরিস্থিতি সারাদেশেই বিরাজ করছে। এমন অবস্থায় কোনো নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ হবে না”-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102