বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চায়

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

উত্তরা ১১নাম্বার সেক্টরের ১০নাম্বার রোড বড় মসজিদের পাশে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার ৩১ দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ

আজ শুক্রবার (৪ঠা জুলাই) বিকেলে কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। বৃক্ষরোপণ শেষে বক্তব্যে তিনি বলেন,
জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চায়। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা-১৮ আসন গড়তে চাই। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে উন্নয়ন হবে এবং দেশে বৈষম্য দূর হবে।

তিনি আরও বলেন, সবাই একসাথে ঐক্যবদ্ধ হলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঢাকা-১৮ আসন গড়া সম্ভব। এজন্য প্রয়োজন একজন কর্মীবান্ধব, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিক, যিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম। সেই লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং উনার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি

বক্তব্যে আফাজ উদ্দিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
দীর্ঘ ১৬ বছর বিএনপি ভোট দিতে পারেনি। এখন আমরা ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু কিছু রাজনৈতিক সংগঠন নির্বাচন বানচাল করতে চায়। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

এসময় কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, বিএনপির সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে একাধিক চারাগাছ রোপণ করা হয় এবং এলাকার মানুষের হাতে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102