শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয় : নাহিদ ইসলাম

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না।আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।এ সময় এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।অনেকেই পুরনো রাজনীতি টিকিয়ে রাখতে চায় বলে দাবি করেছেন নাহিদ। তিনি বলেন, ‘নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কারকাজ পিছিয়ে দিতে চায়।জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তিতে দেশব্যাপী মার্চ করছে এনসিপি। আজ বৃহস্পতিবার নীলফামারী জেলায় আছেন এনসিপি নেতারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102