বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

এনসিপি কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির দাবি এ ঘটনায় একজন আহত হয়েছেন।বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন  বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এনসিপি কার্যালয় সামনে আমাদের জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। এ সময় প্রদর্শনীর স্ক্রিনের ওপর হঠাৎ বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করছি বোমাটি ককটেল ছিল। এ ঘটনায় স্পেন পরিচালনার দায়িত্বে থাকা একজন আহত হয়েছেন।এ ছাড়া আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।তিনি আরো বলেন, এনসিপির পক্ষ থেকে অতর্কিত এই হামলার প্রতিবাদে প্রধান কার্যালয় সামনে রাত সাড়ে ১২টায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।এর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুক একাউন্ট থেকে হামলার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এসময় তিনি জুলাই চিত্র প্রদর্শনীতে ব্যবহৃত একটি গাড়িতে হামলার বিষয়ে অভিযোগ আনেন।রমনা থানার ওসি গোলাম ফারুক এ বিষয়ে  বলেন, এনসিপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের বিষয়ে আমাদের জানা নেই। এ পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ জানায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102