শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায়।

বুধবার (০২ জুলাই) রাজধানীতে শাহআলী ও হাতিরঝিল থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ। তাই আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে এবং সেই পথেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিগত ১৭ বছরের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দোসররা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালিয়েছে। একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। এই ইতিহাস আমাদের মনে রাখতে হবে।

ফরম আদায়কারীদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করে আমিনুল হক বলেন, যদি কোনো আদায়কারীর স্বাক্ষরে আওয়ামী স্বৈরাচারের দোসরদের সদস্যপদ নবায়ন হয়, তাহলে সেই আদায়কারীর বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়, চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ এলে প্রথমে আইনগত এবং পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা আওয়ামী লীগের মতো স্বৈরাচার নই। বিএনপির রাজনীতি জনগণের জন্য, উন্নয়নের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য।

হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম ও শাহআলী থানা বিএনপির আহ্বায়ক এস এম কায়সার পাপ্পুর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102