সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

রূপায়ন সিটিতে ড্যাফোডিল স্কুলের নতুন ক্যাম্পাস

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ডিআইএস)-এর নবনির্মিত ক্যাম্পাস-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটিতে অবস্থিত এই নতুন ক্যাম্পাসটি স্কুলের একাডেমিক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খানের হাতে আনুষ্ঠানিকভাবে ভবনের চাবি হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাবৃন্দ, কেমব্রিজ, পিয়ারসন এডেক্সেল এবং অক্সফোর্ডএ কিউএ-এর আন্তর্জাতিক প্রতিনিধিরা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস শাহানা খান এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস নাজাহ্ সালাওয়াতের নেতৃত্বে ডিআইএস-এর শিক্ষা টিম এই নতুন ক্যাম্পাসকে আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করছে।

নতুন এই ক্যাম্পাসে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাব, সৃজনশীল শিক্ষার জন্য প্রণোদনামূলক পরিকাঠামো এবং নিরাপদ পরিবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

এই ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার গুণগত মান ও বৈশ্বিক প্রস্তুতির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102