শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আসছে দমকা ঝড়, ৩ নম্বর সতর্ক জারি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102