রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

উত্তরা ৩ নং সেক্টরে নুর-মাহবুব প্যানেলের বিশাল জয়

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে ড. আনোয়ার হাসান নুর ও মো. নজরুল ইসলাম ভূঞা (মাহবুব) নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

নির্বাচনে মোট ৬৪৪ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা ৬৮.৪৮ শতাংশ ভোটগ্রহণের হার নির্দেশ করে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে ড. নুর সভাপতি এবং মাহবুব সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন। একইসঙ্গে প্যানেলটির সিনিয়র সহ-সভাপতি পদে এস.এম. মুজিবুর রহমান এফসিএ, সহ-সভাপতি মো. আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাপন রহমানসহ অন্যান্য পদেও প্রার্থীরা জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের প্রধান মো. শাহ্ আলম বকশীর নেতৃত্বে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়। প্রার্থী, ভোটার ও এলাকাবাসীর প্রশংসায় নির্বাচনী কমিশন ভূয়সী প্রশংসা পায়।

দীর্ঘদিন ধরে উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি এলাকার নাগরিক কল্যাণে বিভিন্ন সামাজিক, অবকাঠামোগত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্বাচিত নতুন নেতৃত্বের অধীনে এসব কার্যক্রম আরও দৃঢ় ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102