রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের জনসমুদ্র

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। চরমোনাই পীর ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে দেশজুড়ে থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশস্থলের বিস্তৃতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকা—রমনা পার্ক, মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সকাল থেকেই মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর কেন্দ্রীয় এই অঞ্চল।

‘সংবিধান সংস্কার’, ‘গণহত্যার বিচার’ ও ‘প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর পদ্ধতি)’–এই তিনটি দাবিকে সামনে রেখে আয়োজিত মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

দুপুর ২টায় শুরু হয় মূল পর্ব, যাতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। মহাসমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে আসা অনেক নেতাকর্মী জানান, টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে সামগ্রিকভাবে তারা শক্তিশালী উপস্থিতি ও দাবির মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে পেরেছেন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102