বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্লক মার্কেটে কোটি টাকার চাঙ্গা লেনদেন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৪৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১১০ কোটি ৩৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিম ৪৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ২৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফাইন ফুডস ১৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক ৪ কোটি ৪২ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৪ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ২ কোটি ৭৮লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৭৭ লাখ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ২ কোটি ৩৩ লাখ, উত্তরা ব্যাংক ২ কোটি ২১ লাখ ও শেপার্ড ইন্ডাস্ট্রিজ ২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102